সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অবসরের ঘোষণা দিলেন ওয়াহাব রিয়াজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২০৩ Time View

স্পোর্টস ডেস্ক : বুধবার (১৬ আগস্ট) এক টুইট বার্তার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানান ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের হয়ে ২০১১, ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি। ওয়াহাব পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ৩৬টি টি-টোয়েন্টি খেলেছেন। সবশেষ ২০২০ সালে তাকে জাতীয় দলের জার্সিতে দেখা গেছে। তিনি টেস্ট ক্রিকেটে ৩৪.৫০ গড়ে ৮৩টি, ওয়ানডেতে ৩৪.৩০ গড়ে ১২০টি উইকেট নিয়েছেন। আর টি-টোয়েন্টিতে ২৮.৫৫ গড়ে তার উইকেট সংখ্যা ৩৪টি। এ বছর পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন ওয়াহাব রিয়াজ। 

অবসরের বিষয়ে ওয়াহাব রিয়াজ জানিয়েছেন, ‘আমি গত দুই বছর ধরে অবসরের পরিকল্পনা করছিলাম। সেজন্য এ বছরটিই বেছে নিয়েছি। আমার দেশ এবং জাতীয় দলকে সাধ্যমত সেবা দিতে পেরে আমি খুব খুশি।’এক বিবৃতির মাধ্যমে পাকিস্তানি এই পেসার আরও জানিয়েছেন, ‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা একটি সম্মান এবং সৌভাগ্যের বিষয়। এতদিন আমি সেটি করতে পেরে আনন্দিত। এখন থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে আমার জন্য। আমি সেটি নিয়ে বেশ রোমাঞ্চিত। আশা করছি সেখানে দর্শকদের বিনোদন ও অনুপ্রাণিত করতে পারব।’

এ দিকে চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতাসীন সরকারের মেয়াদ শেষ হয়ে গেলে, অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেয়া হয় ওয়াহাব রিয়াজকে। তাতে সাম্প্রতি ক্রিকেটের পাশাপাশি রাজনীতিতেও তার ব্যস্ততা বেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit