মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর খুনিদের মন্ত্রী বানিয়েছিলেন জিয়া : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১২৪ Time View
নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান। জিয়া খুনিদের কাউকে এমপি,কাউকে মন্ত্রী আবার কাউকে বিদেশে রাষ্ট্রদূত বানিয়েছিলেন। মঙ্গলবার বিকালে নওগাঁর নিয়ামতপুরে জেলা পরিষদ মিলনায়তনে ত্রিশূল সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। সাধন চন্দ্র মজুমদার বলেন,১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একটি দলের নেতার নেতৃত্বে যিনি পরবর্তীতে সেনা প্রধান হন,একটি রাজনৈতিক দলও করেন।ইনডেমিনিটির মাধ্যমে হত্যাকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা।স্বাধীনতা বিরোধীদের আশ্রয় প্রশ্রয় দেয় ,পুরস্কৃত করে।

খাদ্যমন্ত্রী বলেন,শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে সাবলম্বি করেছে। অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন আজ আলোকিত। তারা আর পিছিয়ে নেই,উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত তারা।এসময় তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল ধর্মের মানুষকে এক হওয়ার আহবান জানান এবং শেখ হাসিনার সরকারকে সমর্থন দেওয়ারও আহবান জানান।প্রকৌশলী তৃণা মজুমদার বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ নেন সকল ধর্মের মানুষ। স্বাধীন দেশকে সোনার বাংলা করার পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু।

ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে কলংকজনক অধ্যায় রচনা করেছিলো। ১৫ আগস্টের ভয়াল রাতের ইতিহাস অনেকই জানেনা। সেই ইতিহাস মা বোনদের জানাতে হবে।তিনি বলেন, ত্রিশূল সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষ্টি-সংস্কৃতি ধরে রাখতে কাজ করেছে।দেশে বিদেশে তাদের সংস্কৃতি তুলে ধরছে।এছাড়াও অনুষ্ঠানে বক্তারা বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার আহবান জানান।ত্রিশূলের সভাপতি প্রকৌশলী তৃণা মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিয়ামতপুরের উপজেলা চেয়ারম্যান মো: ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদ ,থানা অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম,নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব ,সহ সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ,।এর আগে ত্রিশূলের সদস্যরা শোক র্যালি বের করে। এসময় যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

 

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit