সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিশ্বকাপ খেলতে অবসর ভাঙতে প্রস্তুত ইংলিশ তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : ৫ অক্টোবর ভারতে শুরু হবে আইসিসি বিশ্বকাপ। আইসিসি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করছে অংশগ্রহণকারী দলগুলো। বিশ্বকাপে খেলার আশায় অবসর ভাঙার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোকস। 

এ ব্যাপারে ইংল্যান্ডের কোচ ম্যাথু মট জানিয়েছিলেন, তারা স্টোকসকে বিশ্বকাপ দলে পেতে আগ্রহী। এ নিয়ে মঙ্গলবার ইসিবির সঙ্গে আলোচনাতেও বসবেন তিনি। বৈঠকে থাকবেন দলের অধিনায়ক জস বাটলারও। অ্যাশেজ সিরিজের পর থেকেই চোটের কারণে বিশ্রামে রয়েছেন স্টোকস। চোটের কারণে এই অলরাউন্ডারের বোলিং সার্ভিস পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। 

তবে স্টোকস জানিয়েছেন, বিশ্বকাপ যেন খেলতে পারেন, সেজন্য তিনি আইপিএল ছাড়তে পারেন। বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে ১০৫টি ওয়ানডে ম্যাচ খেলে ৩টি সেঞ্চুরি আর ২১টি ফিফটির সাহায্যে ২ হাজার ৯২৪ রান করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit