বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ভোলাহাটে ফেইসবুক পোস্ট নিয়ে শিবির নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

আলি হায়দার (রুমান)ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৯২ Time View
আলি হায়দার (রুমান)ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় শোকদিবস ১৫ আগষ্টকে নিয়ে শিবির নেতার পোস্ট দেখে তাঁকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ।ঘটনাটি ঘটেছে ১৫ আগষ্ট ১১টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ গেটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে উপজেলা  শিবিরের সাবেক সভাপতি মোঃ সোহেল রানা তাঁর নিজস্ব ফেইসবুক আইডিতে একটি পোস্ট দেন। পোস্টটিত তিনি লেখেন জীবনের শেষ মুহূর্তে আল্লামা সাঈদি (রঃ) এর পরিবারের সদস্যদের পর্যন্ত কাছে যেতে দেয়নি হায়নারা, ঢাকায় একটা জানাযা পর্যন্ত পড়তে দেয়নি, এবার চিন্তা করে বলুন যে, ৭৫’র১৫ আগষ্ট কতটা জরুরি ছিল?

এ পোস্টকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, বর্তমান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব, মোঃ টমাস, মোঃ মোরশালিম, মোঃ আহাদ, মোঃ কাউছারসহ অন্যরা পিটিয়ে গুরুতর আহত করে।মেডিকেল মোড়স্থ একতা মার্কের ২য় তলার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নিচে নেমে আসলে মেডিকেল মোড় মুজিব চত্বর থেকে কলেজ গেটে পর্যন্ত মারতে মারতে নিয়ে যায়। তাদের হাতে থাকা বাঁশ ও বেল্ট দিয়ে বেধরক পিটাতে থাকে। এ সময় সোহেলের মাথা ফেটে রক্তাক্ত অবস্থার সৃষ্টি হয়। পুলিশ উদ্ধার করে তাঁকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।দায়িত্বরত চিকিৎসক শ্রী আশিষ কুমার জানান, সোহেলের মাথায়, দু’চোখে ও হাতে আঘাত লেগেছে। তবে চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ প্রেরণ করা হয়। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উপজেলায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ভোলাহাট থানার ওসি মোঃ সেলিম রেজা জানান, এখন পর্যন্ত কেউ মামলা করেনি। কি হচ্ছে পরে বলা যাবে। 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit