স্পোর্টস ডেস্ক : অন্যদিকে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদ লড়বে গ্রানাদার। ম্যাচ শুরু হবে রাত দেড়টায়। ২০২২-২৩ মৌসুমটা মোটেও আশানুরূপ কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। ইপিএল শিরোপার স্বপ্ন দেখা দলটা তৃতীয় অবস্থানে থেকে শেষ করেছে মৌসুম। সাফল্য বলতে শুধু কারাবো কাপের শিরোপা। গেল মৌসুমের তিক্ততা নিয়ে আবারো নতুন মৌসুমে মাঠের নামার অপেক্ষায় রেড ডেভিলরা।
প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ওল্ড ট্রাফোর্ডে উলভসকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টেন হ্যাগের শিষ্যরা। যদিও তাদের সামনে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উলভস। শেষ বারের দেখায় তাদের ২-০ গোলে হারিয়েছিল রেড ডেভিলরা। এছাড়া ঘরের মাঠে এখন পর্যন্ত ১২ বারের দেখায় ৮ বারই জয় পেয়েছে ইউনাইটেড। আর তিনবারই হয়েছে ড্র।
উলভসের বিপক্ষে সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে দল মাঠে নামাতে পারেন এরিক টেন হ্যাগ। আর রেড ডেভিল জার্সিতে অভিষেক হওয়ার অপেক্ষায় সাবেক আর্সেনাল গোলরক্ষক আন্দ্রে ওনেনা। এদিকে, রাতে লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। স্তাদিও সিবিতাস মেত্রপলিতানোতে তাদের প্রতিপক্ষ গ্রানাদা।
এখন পর্যন্ত মোট ২০ বার মুখোমুখি হয়েছে এ দু’দল। যেখানে জয়ের পাল্লা ভারী অ্যাতলেটিকো মাদ্রিদের দিকেই। তবে, সহজ প্রতিপক্ষ হলেও ছাড় দিতে নারাজ কোচ। পূর্ণশক্তির দলই মাঠে নামাবেন দিয়াগো সিমনই। সম্ভাব্য ৪-৪-২ ফরমেশনে দল মাঠে নামতে পারেন তিনি।
কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ৮:০০