মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ : নওগাঁয় খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১২৯ Time View
নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে সততা নিষ্ঠ হতে হবে।সোমবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যাতিত) কর্মসূচির আওতায় বাইসাইকেল, শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।খাদ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সততা নিষ্ঠার সাথে কাজ করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল জুলুম উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করেছেন।বঙ্গবন্ধু সততা ও নিষ্ঠার অনুকরণীয় আদর্শ। শিক্ষার্থীদের তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুস্মরণ করে জীবন গড়ার আহবান জানান ।
সাধন চন্দ্র মজুমদার বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বিশ্বে আজ বাঙালি জাতি হিসাবে মাথা উচু করে দাড়িয়েছি। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকান্ড আমাদের স্বাধীনতার ওপর বড় আঘাত।সেই ধারাবাহিকতায় জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধীরা বাঙালির ভাগ্য নিয়ে ছেলে খেলায় মেতে ওঠে।ইনডিমিনিটির মাধ্যমে হত্যকান্ডের বিচারের পথ রুদ্ধ করে তারা।স্বাধীনতা বিরোধীদের পুরস্কৃত আর প্রতিবাদকারীদের শাস্তি দেয়। 
কোমলমতি শিশুরা এখন বছরের প্রথম দিনে নতুন বই পায়।মাটির ঘরের বিদ্যালয়গুলো এখন পাঁকা বিল্ডিংয়ে। শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেওয়া হচ্ছে।মেধাবী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। তিনি বলেন,বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি,তাদের সময়ে কোন উন্নয়ন হয়নি।আগুন সন্ত্রাস করেছে তারা। অপর দিকে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র তৈরি করেছেন তিনি।ধনী গরিব সকলকে বিনামূল্যে করোনার ভ্যাক্সিন দিয়েছেন।বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল করেছেন বাংলাদেশকে।
অনুষ্ঠানে ৩৫ টি বাইসাইকেল ও ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ,ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুস সালাম ও নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বক্তব্য রাখেন।পরে মন্ত্রী উপজেলা এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থীর মাঝে  সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit