শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

হিমাচলে ভারি বৃষ্টি ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু, বহু নিখোঁজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা-ভূমিধসে ১৬ জন প্রাণ হারিয়েছেন। আজ সোমবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে, সোলান জেলায় আকস্মিক ভারী বর্ষণে ৭ জন ও শিমলার সামার হিল এলাকার শিব মন্দিরে ভূমিধসে ৯ জন মারা গেছেন।

এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, হিমাচল প্রদেশের সোলান জেলায় আকস্মিক ব্যাপক বৃষ্টিতে ৭ জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া সোলানের কান্দাঘাট মহকুমার মামলিগ গ্রামে বৃষ্টির পর ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা। 

এছাড়া আকস্মিক ওই বৃষ্টির জেরে দু’টি বাড়ি এবং একটি গোয়ালঘর ভেসে গেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই। 

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এক টুইট বার্তায় তিনি বলেছেন, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া টুইট বার্তায় বলা হয়েছে, সোলান জেলার ধওলা সাব-তহসিলের জাদন গ্রামে মর্মান্তিক আকস্মিক বর্ষণের ঘটনায় ৭ জনের প্রাণহানির কথা শুনে আমি বিধ্বস্ত। শোকাহত পরিবারগুলোর প্রতি আমি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে আমরা আপনার বেদনা ও দুঃখের অংশীদার।-এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit