রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে যাওয়ায় চীনের নিন্দা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্র যাওয়ার নিন্দা জানিয়েছে চীন। দেশটি বলছে যে, তিনি একজন বিচ্ছিন্নতাবাদী এবং সম্পূর্ণরূপে সমস্যা সৃষ্টিকারী। বেইজিং সার্বভৌমত্ব রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নেবে।

আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাচ্ছেন লাই। শনিবার তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছান। তিনি প্যারাগুয়ের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রে নেমেছেন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে চীন তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে। দেশটি বারবার লাইয়ের সফরের নিন্দা করেছে। আগামী বুধবার তাইপে ফেরার পথে সান ফ্রান্সিসকোতে আরেকবার যাত্রাবিরতি দেওয়ার কথা রয়েছে তার।

নিওইয়র্কে অবতরণের পর এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাইওয়ানের স্বাধীনতা বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে যেকোনো ধরনের সফরের বিরোধিতা করে চীন। মন্ত্রণালয় আরও বলছে, তাইওয়ান চীনের মূল স্বার্থের মূলে রয়েছে। তাইওয়ান প্রণালীতে বারবার উত্তেজনা বৃদ্ধির কারণ হলো তারা স্বাধীনতার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল হওয়ার চেষ্টা করা।

এটি বলছে, চীন এই পরিস্থিতি কাছ থেকে দেখছে। জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য চীন দৃঢ় ও জোরালো পদক্ষেপ নেবে। কয়েক মাস আগে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনও যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। সে সময়ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিল চীন।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit