সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা,যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত নেহাল (৪০) নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের মাওলানা অলি উল্যার ছেলে। রোববার (১৩ আগস্ট) আসামিকে চাটখিল থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় রংপুরের পীরগঞ্জ থানার পাওটানা হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।    
র‍্যাব জানায়, ভিকটিম মৃত মামুনুর রশিদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন। রাজনৈতিক কারণে ভিকটিমের সাথে স্থানীয় সন্ত্রাসীদের বিরোধ দেখা দেয়। ২০১৫ সালের ১৮ মে মামুনুর রশিদ নোয়াখালীর চাটখিলের দেলিয়ার বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানিয়া গ্রামে পৌঁছলে আসামি নেহাল সহ ও মামলার অপর আসামিরা পরিকল্পিতভাবে ভিকটিমকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই মো. ফখরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি নেহালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়। 
 র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit