রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

দেশে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সবাইকে কাজ করতে হবে: সাজ্জাদুল হাসান

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৬১ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা- ৪ (মোহনগঞ্জ- মদন- খালিয়াজুরী) আসনের এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়েন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেছেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। অনেক উন্নয়ন কাজ এখনো চলমান রয়েছে। এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কাছে সরকারের সকল উন্নয়ন চিত্র ভালোভাবে তুলে ধরতে হবে।”

আজ রোববার সকালে নেত্রকোনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারের চলমান উন্নয়ন কর্মকা- তরান্বিত করণ ও সঠিকভাবে বাস্তবায়নসহ জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাজ্জাদুল হাসান এমপি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

নেত্রকোনার জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, নেত্রকোনা- ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, সিভিল সার্জন ডা. সেলিম মিয়া, নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit