রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

প্রথম রাষ্ট্রদূত নিয়োগ, সৌদি-ফিলিস্তিন সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। যাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। শনিবার ফিলিস্তিনি কর্মকর্তারা বলেন, তারা এটিকে তাদের প্রতি সৌদি আরবের অঢেল সমর্থন হিসেবেই দেখছেন।

যদিও সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা হিসেবে বিবেচনা করছে। ফিলিস্তিনিদের কারণে ইসরাইলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি সৌদি আরব। তবে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সম্প্রতি একটি ঐতিহাসিক ‘মিডল ইস্ট’ চুক্তিসই হয়েছে। যে চুক্তিতে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার কথাও উল্লেখ আছে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, জর্ডানে একটি অনুষ্ঠানে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি সৌদি আরবের অনাবাসিক দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্র হাতে পেয়েছেন। আল-খালিদির বরাত দিয়ে ওয়াফা নিউজ জানিয়েছে, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শক্তিশালী ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে অবদান রাখবে এবং দুই দেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে আবদ্ধ করবে।

ফিলিস্তিনি বিশ্লেষক তালাল ওকাল বলেন, এ কূটনৈতিক নিয়োগ অধিকৃত পশ্চিমতীরে একটি সরকারি সৌদি প্রতিনিধিত্ব অফিসের দিকে অর্ধেক পথ এগিয়ে যাওয়া। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইসরাইল ও দুই পারস্য উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। যেটি ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে পরিচিত। সৌদি আরব নীরবে ওই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন খোদ ইসরাইল, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit