রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

রাশিয়া এখন ইরানের শাহেদ ড্রোন ঘরোয়াভাবে তৈরি করছে : গবেষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View

ইরানের তৈরি শাহেদ ড্রোন রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে। সমরাস্ত্রের উপাদান নিয়ে গবেষণাকারী যুক্তরাজ্যভিত্তিক একটি সংস্থা এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, ইরানের শাহেদ মডেলের ড্রোন রাশিয়া এখন নিজস্ব যন্ত্রপাতি ব্যবহার করে তৈরি করছে। তারা এমন তথ্য নিশ্চিত হয়েছেন।

সিএনএনের খবর অনুসারে, কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ সিএআর) ইউক্রেনে ব্যবহৃত ড্রোন নথিভুক্ত করেছে। কয়েকটি ড্রোনের যন্ত্রাংশে রাশিয়ান শব্দ জেরানিয়াম (জেরান) লেখা পাওয়া গেছে। এর মাধ্যমে এটা রাশিয়ার তৈরি বলে বোঝা গেছে।

গবেষকরা বলছেন, ইউক্রেনে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহারের এক বছর পর এখন নিজেদের তৈরি ড্রোন ব্যবহার করছে। এটা তাদের ‘মানুষ্যবিহীন যান’ তৈরির সক্ষমতার  একটা তাৎপর্যপূর্ণ বিবর্তন। সূত্র: সিএনএন

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit