সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন বাংলাদেশ না চাওয়া জামায়াত বলছে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি: রাশেদ খাঁন

বিএনপির লক্ষ্য সংবিধানকে পাকিস্তানি আদলে নিয়ে যাওয়া: আমু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সংবিধানমতে এ বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে হবে জাতীয় সংসদ নির্বাচন। ভোট সামনে রেখে একদিকে যেমন আন্দোলনে মুখর বিএনপি, তেমনি মাঠে আছে আওয়ামী লীগও। শনিবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল ১৫ আগস্ট স্মরণে আলোচনা সভার আয়োজন করে। এতে যোগ দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু।

১৪ দলের এই মুখপাত্র বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে, দেশের সংবিধানকে পাকিস্তানি আদলে নিয়ে যাওয়া। বাংলাদেশের সংবিধানে তারা বিশ্বাসী নয়। তিনি বলেন, ‘আমরা চাই সংবিধানকে সমুন্নত রেখে সাংবিধানিক ধারা বজায় রেখে এই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। সেখানে তোমাদের যা যা করণীয় আছে, যত পর্যবেক্ষক পাঠাও, যত আইনকানুন দেখাও–সব মেনে নেব। এমনকি নির্বাচনকালীন সরকারে যদি কেউ আসতে চায়, সংবিধানে না থাকলেও আমরা কিছুটা টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শতকরা যে ক’জন পায়, সেই ক’জন দিতে পারি।’

এদিকে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানস রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে। এতে যোগ দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন, বিএনপি দম্ভোক্তি করছে। গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে দলটি। বাংলাদেশে উন্নয়নের স্বার্থে আবারও নৌকাকে ভোট দেয়ার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit