সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

জয়পুরহাটে মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২১১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে মজিবর রহমান হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম রিয়াদুলকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমিনুল ইসলাম রিয়াদুল সদর উপজেলার পারুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,২০০৭ সালের ১৭ ডিসেম্বর রাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মজিবর রহমান তার নিজ বাড়ির শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ওই দিন রাতে আমিনুল ইসলাম রিয়াদুলসহ আসামিরা প্রাচীর টপকে মজিবরের ঘরে প্রবেশ করে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে প্রায় ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান তারা। স্থানীয় লোকজন মজিবরকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রাজ্জাক বাদী হয়ে একই বছরের ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর থানায় মামলা করেন।

তিনি জানান,জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দিন চলতি বছরের ১৯ জুন মজিবর রহমান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদ- দেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।মজিবর রহমান হত্যা মামলার মৃত্যুদ-প্রাপ্ত আসামি আমিনুল ইসলাম রিয়াদুল দীর্ঘদিন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে ছিলেন। ১৬ বছর আত্মগোপনে থাকার পর অবশেষে ধরা পড়লো।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit