বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে চোলাই মদ সেবনের অপরাধে গ্রেফতার ০৩

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে চেলাই মদ সেবনের অপরাধে ০৩ যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যায় ডোমার থানার ওসি (তদন্ত) মাসুদ করিমের নের্তৃত্বে এসআই শাকিল, সাজ্জাদসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ছোটরাউতা ময়দান পাড়া এলাকা হতে মাদক দ্রব্য চোলাই মদ সেবনকালে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার কৃর্তরা হলেন, জলঢাকা থানার মীরগঞ্জ এলাকার বজিত রায়ের ছেলে ধনেশ্বয় রাজ (২৫), ডোমার থানার গোমনাতী এলাকার সুশীল রায়ের ছেলে প্রদীপ কুমার (২২), জলঢাকা থানার তাতীপাড়া এলাকার কুকুরু মামুদের ছেলে গণেশ কুমার রায় (২৩)।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন-নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় আসামিগণের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। ডোমার থানার মামলা নং -১৫(৮)২৩,ধারা- ৩৬(১) সারনির ২১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। আসামিদের মামলা সংক্রান্তে ১০ আগস্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit