রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

পেঁয়াজের ঝাঁজে চোখে জল ক্রেতার, ডিমের দামও বাড়তি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (১১ আগস্ট) রাজধানীর কারওয়ানবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। লাগামহীন নিত্যপণ্যের বাজারে আবারও বাড়ছে পেঁয়াজের দাম। সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে প্রায় ১৫ টাকা পর্যন্ত। বাজারে খুচরা পর্যায়ে দেশি পেঁয়াজ ৮৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

  
বিক্রেতারা বলেন, বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ ৭২ থেকে ৭৪ টাকায় বিক্রি হচ্ছে। মূলত পাইকারি পর্যায়ে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। আর পাইকারি ব্যবসায়ীরা জানান, পাইকারিতে পর্যাপ্ত পেঁয়াজ না থাকায় দাম বাড়ছে। তবে বাড়তি দামেই ভোক্তারা বেশি কেনাকাটা করায় বাজারে সংকট তৈরি হচ্ছে। আমদানির পরিমাণ না বাড়লে দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।
 
তবে ক্রেতাদের দাবি, অধিক মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করছে অসাধু সিন্ডিকেট। এদের নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে গত এক মাসে রসুনের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি দেশি রসুন ২৩০ টাকা ও আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।  বিক্রেতারা জানান, বাজারে রসুনের মজুত নেই। সরবরাহও কম হচ্ছে। এতে দাম কিছুটা বাড়তি।
 
দাম কমেছে আদা ও কাঁচা মরিচের। এক মাসের ব্যবধানে কেজিতে ৫০ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়। আর প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। স্থিতিশীল রয়েছে মাংসের দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২১০ টাকা, সোনালি ২৯০ থেকে ৩২০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৭০ টাকায়। আর গরু ও খাসির মাংস যথাক্রমে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা ও ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকায়।
 
তবে বাজারে ঊর্ধ্বমুখী ডিমের দাম। প্রতি ডজনে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। প্রতি ডজন লাল ডিম ১৬০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায়ে সরবরাহ সংকটের অযুহাত দেখিয়ে দাম বাড়াচ্ছে আড়তদাররা। এতে বাধ্য হয়ে খুচরা পর্যায়েও দাম বাড়াতে হচ্ছে। অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে সব ধরণের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। দাম কিছুটা বাড়তি।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit