বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম

ডোমারে জানো প্রকল্পের উদ্দ্যোগে এ্যনুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৯৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে ডোমারে জানো প্রকল্পের উদ্দ্যোগে এ্যনুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (০৯ আগষ্ট) সকাল ১১টায় উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে সোনারায় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি গোলাম ফিরোজ কবির চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের স্কিম ডিরেক্টর সৈয়দ মাহফুজ আলী। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঞ্জুুরুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, জানো প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পোরশিয়া রহমান, সোনারায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রমনী কান্ত রায় প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ী ও কৃতি শিক্ষাথীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জানো প্রকল্পের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন অতিথিগণ।উল্লেখ্য- জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit