রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

মানিকছড়িতে ৩০কেজি গাঁজা সহ আটক ২ মাইত্রুোবাস জব্দ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৭১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মানিকছড়িতে ৩০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার ও একটি মাইত্রুোবাস জব্দ করেছেন মানিকছড়ি থানা পুলিশ।বুধবার (৯ আগষ্ট ২০২৩ইং) রাত ১২টার  দিকে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মো. আনচারুল করিম এর দিক নির্দেশনা অনুযায়ী  গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) এন্তেজারুল হক সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় তিনটহরী বাজার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বটতল সিএনজি স্ট্যান্ডের সামনে  রাস্তায় চেক পোষ্ট বসিয়ে একটি নোহা মাইত্রুোবাস থামিয়ে তল্লাশী চালিয়ে ৩০কেজি গাঁজাসহ মুনারাম তনচংগ্যা (৪৫) শচী কুমার চাকমা (৩৮)  তাদের ব্যবহৃত নোহা মাইত্রুোবাস জব্দসহ  দুজনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-মুনারাম তনচংগ্যা (৪৫) পিতা-মৃত:রামমোহন তনচংগ্যা, শচী কুমার চাকমা (৩৮) পিতা-মায়াধন চাকমা,  উভয়  রাঙ্গামাটি জেলার কাউখালী  উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিশ্বমনি চাকমা কার্বারি পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি থেকে মাইত্রুোবাস যোগে গাঁজা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে তিনটহরী বাজার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বটতল সিএনজি স্ট্যান্ডের সামনে  চেকপোষ্ট বসায় পুলিশ। চেকপোষ্টের সামনে নোহা মাইত্রুোবাসকে থামার সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে চারপাশ দিয়ে ঘেরাও করে পুলিশ। পরে তাদের ব্যবহৃত নোহা মাইত্রুোবাসটি তল্লাশী চালিয়ে ৩০কেজি গাঁজাসহ মুনারাম তনচংগ্যা (৪৫) শচী কুমার চাকমা (৩৮)  তাদের ব্যবহৃত নোহা মাইত্রুোবাস জব্দসহ  দুজনকে আটক করা হয়।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম  জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ প্রত্রুিয়াধীন। আসামীকে বিধি মোতাবেক যথা সময়ে  আদালতে সোর্পদ করা হবে। এবং তাদের বহনকৃত নোহা মাইত্রুোবাস পুলিশ হেফাজতে রয়েছে।

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২৩,/সকাল ১০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit