রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

ইতালিতে ফের নৌকাডুবি, ৪১ অভিবাসনপ্রত্যাশী নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উপকূলে নৌকা ডুবে ৪১ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছে। বুধবার ঘটে যাওয়া এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ৪ অভিবাসনপ্রত্যাশী এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, তারা নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে ল্যাম্পাডুসা দ্বীপের কাছে নৌকাটি ডুবে যায়।

তারা আরও জানান, নৌকাটি প্রায় ৭মি (২০ ফুট) লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। নৌকার মাত্র ১৫ জন জীবনরক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। নৌকায় থাকা ৩ শিশুও মারা গেছে বলে জানিয়েছেন তারা।

নৌকাডুবির পর একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে এবং ইতালীয় উপকূলরক্ষী জাহাজে তুলে দেয়। উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী। এর আগে, রোববার ভূমধ্যসাগরে একটি শরণার্থীবাহী নৌকাডুবে অন্তত ১৬ জন্য প্রাণ হারান। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত ১ হাজার ৮০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit