সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

৪৮৯ কোটি টাকার তেল ডাল গম কিনছে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৬০ লাখ লিটার সয়াবিন তেল, ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ৫০ হাজার মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ৪৮৯ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম বৈঠক হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৪টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

আমিন উল আহসান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল তুরস্কের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস কুমহুরিয়াতের কাছ থেকে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৭১ কোটি ৯৪ লাখ টাকা।

তিনি জানান, এক প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৫৬ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিডেটের কাছ থেকে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৪ লাখ টাকা।

আমিন উল আহসান বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম সিঙ্গাপুরের অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit