মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে টিডব্লিউএ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, কারিতাস, বাগাছাস, বাহাছাস, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), ওয়াইডব্লিউসিএ, ওয়াইএমসিএ ও সারা এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ”আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুনরাই মুল শক্তি” এ প্রতিপাদ্যে টিডব্লিউএ‘র সভাপতি সাইমন তজু এর সভাপতিত্বে আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, এনজিও সমন্বয় পরিষদের সভাপতি অধ্যক্ষ ফারুক আহম্মেদ তালুকদার, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাস উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, ওয়াই ডব্লিউসিএর সম্পাদিকা লুদিয়া রুমা সাংমা, কারিতাস প্রতিনিধি ছবি ¤্রং, আদিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিটন হাজং, আদিবাসী নেত্রী পার্বতী রিছিল, শেফালী হাজং প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে নানা জাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করছে বিধায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। কিন্ত এখন পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসী সমপ্রদায়কে ভাষা, সংস্কৃতি ও ভুমি রক্ষা করে তাদের জীবনমান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠান কে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর সাত দফার দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে আদিবাসী শিল্পীগোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয।

কিউএনবি/অনিমা/৯ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit