বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

কেশবপুরে দলীয় বিষয় নিয়ে বিরোধ তৃণমূল আওয়ামী লীগ পরিবারের সন্তানকে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬২ Time View

কেশবপুরে দলীয় বিষয় নিয়ে বিরোধের জের ধরে তৃণমূল আওয়ামী লীগ পরিবারের এক সন্তানকে হত্যার চেষ্টা করা হয়েছে। মারাত্নক আহতাবস্থায় তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত আকবার আলী খানের পূত্র জামায়াত নেতা সেলিম খানের সাথে একই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আকরাম খানের পূত্র পরিবহন ড্রাইভার আব্দুর রহিম খানের (২৪) সাথে দীর্ঘদিন যাবৎ দলীয় বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। তার জের ধরে জামায়াত নেতা সেলিম খান ৭ আগস্ট সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে তার দোকানের সামনে আব্দুর রহিম খানকে একাপেয়ে ধারালো চাকু দিয়ে হত্যার চেষ্টা করে। আব্দুর রহিম খানের আত্নচিৎকারে এলাকাবাসি মারাত্নক আহতাবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়। আব্দুর রহিম খানের পিতা আকরাম খান বাদী হয়ে ৮ আগস্ট বিকালে কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এব্যাপারে থানার এসআই আবুল হোসেন জানান, এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। যা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/রাত ১১:১৪ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit