মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দুর্গাপুরে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নদী পার হতে গিয়ে নিখোঁজ কৃষক হোসেন আলীর (৫৫) পর লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের আত্রাইখালী নদী থেকে লাশ উদ্ধার করা হয়।ওই কৃষক সোমবার (৭ আগষ্ট) সকালে সাঁতরে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। হোসেন আলী উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

এলাকাবাসী ও ফায়ারসার্ভিসের কর্মীরা জানায়, সোমবার সকালে বিলের ধান ক্ষেতে ধানের চারা রোপনের জন্য চারা নিয়ে বের হন হোসেন আলী। যাওয়ার পথে সাঁতারে নদী পার হওয়ায় সময় পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলের ১ কিলোমিটার দূরে লাশ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।দুর্গাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit