বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

প্রধানমন্ত্রীর উপহার ৪র্থ পর্যায়ে(২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় আগামী বুধবার ০৯ আগস্ট প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। এ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পরামর্শমুলক মতামত ব্যাক্ত করেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল হক, সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল , আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit