বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

রিজভীর বিরুদ্ধে মামলা করতে আদালতে হিরো আলম

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ‘অর্ধপাগল’ ও ‘অর্ধশিক্ষিত’ বলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আদালতে মামলা করতে আদালতে গেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার দুপুর ১২টায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান তিনি। 

এর আগে এ বিষয়ে রোববার ঢাকা গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) অভিযোগ দেন হিরো আলম। অভিযোগ দেওয়ার পর হিরো আলম গণমাধ্যমকে বলেন, রিজভী আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। তিনি আমাকে কেন পাগল ও অশিক্ষিত বলবেন? আমি কখনো বিএনপি কিংবা আওয়ামী লীগকে নিয়ে উলটাপালটা কথা বলিনি। তারা কেন আমাকে অবমাননা করে কথা বলবে? রিজভী আমাকে অবমাননা করে কথা বলেছেন। বিচার চাইতেই আমি ডিবি কার্যালয়ে এসেছিলাম।

তিনি আরও বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালিগালাজ করেছিলেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে, এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই আমি কোর্টে মামলা করব। 

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হিরো আলমকে ‘অর্ধপাগল’ হিসেবে অভিহিত করেন। এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন— ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। 

মূলত রিজভীর এ বক্তব্যের কারণেই রোববার দুপুরে ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। 
 

কিউএনবি/অনিমা/৭ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit