শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

অসুস্থ্য গরুর পচাঁ মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারীতে অসুস্থ গরুর পচাঁ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির দায়ে মন্টু কসাই নামে মাংস ব্যাবসায়ীর আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৬ আগস্ট)  দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাই এর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার মহিষখোচা সজিববাজার গরুর মাংসের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নজরুল ইসলাম নামের একজনের একটি গরু ফুড পয়জানিং হয়ে গুরুতর অসুস্থ হয়। যার মুল্য প্রায় নব্বই হাজার টাকা। চিকিৎসা দেওয়া হলেও গরুটির অবস্থা গুরুতর হলে তিনি গরুটি মন্টু কসাইয়ের নিকট মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করেন। কসাই গরুটি কিনে এনে জবাই করে ফ্রিজিং করে রাখেন এবং কিছু মাংস বিক্রি শুরু করে। পরে দুপুরের দিকে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালিয়ে ফ্রিজিং অবস্থায় প্রায় ৪০ কেজিরও বেশি মাংস জব্দ করে মাটিতে পুতে রাখেন। এ সময় ভোক্তা অধিকার ওই মাংস ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে মাংস জব্দ করি। পরে তা মাটিতে পুতে রাখা হয়। পরে মন্টু ব্যাবসায়ীর আট হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে মুচলেকা দেওয়া সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit