বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও ব্রিটেনকে ইসরায়েলের পাল্টা নিষেধাজ্ঞা, ১১ এমপিসহ ১২ জনের প্রবেশ নিষিদ্ধ ৫ ট্যাংকারে হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জনের পরিচয় শনাক্ত তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতেই বেনজীর, দেশে ফেরাতে কূটনৈতিক চাপ দিচ্ছে সরকার

দুর্গাপুরের বুরুঙ্গা সেতু যেন মরণ ফাঁদ

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৫৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বুরুঙ্গা খালের উপর নির্মিত সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে পার হচ্ছে স্কুল-কলেজে শিক্ষার্থী, ট্রাক-বাস সহ হাজার হাজার জনগন। দুর্গাপুর থেকে পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলায় যাওয়ার রাস্তার উপর একমাত্র সেতুটি যেন এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ওই রাস্তার কোন বিকল্প ব্যবস্থা না থাকায় প্রানের ঝুকি নিয়েই সেতু পারাপার হচ্ছেন পথচারীরা।

এ নিয়ে রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওভার লোড বালু ও পাথর নেয়ার সহ ভারী যানবাহন চলাচলের কারনে সেতুর পাটাতনের বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। ভেঙে যাওয়া ভেঙ্গে যাওয়া অংশে এর আগেও সিমেন্ট ও সুরকি দিয়ে ঢালাই দেয়া হলেও বর্তমানে ভারী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সেতুর পাটাতনে পুনরায় ভাঙ্গন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবী সেতু মেরামত না হওয়ার আগ পর্যন্ত সেতু দিয়ে ভারী যানবাহন বন্ধ রাখা।

ওই এলাকার বাসিন্দা সামছুল হক জানান, অত্র এলাকার হাজারো মানুষ উপজেলা সদরে যাতায়াত করে এই সেতু পার হয়ে। সেতুর উপর দিয়ে বর্তমানে ওভারলোড বালু ও পথর নেয়ার কারনে সেতুটির বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে। দুই উপজেলার মধ্যে ঐতিহ্যবাহী হাট নাজিরপুর বাজার, সামনে এইচএসসি পরীক্ষা, দ্রুত সংস্কার না হলে বাজারের মালামাল পরিবহন সহ বিপাকে পরবে শিক্ষার্থীরা।

বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ দুর্গাপুরে আসেন। সেতু সংস্কার না হলে চরম দুর্ভোগে পড়বে এই অঞ্চলের কৃষকেরা। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারে নিয়ে আসতে কোন যানবাহন সেতু পার হতে পারবে না। মাথায় নিয়ে বহন করতে হবে ধান চালসহ গবাদি পশু ও হাঁস মুরগি। সেতুটি দ্রুত সংস্কার করা না হলে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অল্প সময়ের মধ্যে সেতুটি পুনঃনির্মাণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

উপজেলা এলজিইডি প্রকৌশলী খোয়াজুর রহমান জানান, বুরুঙ্গা সেতু ভাঙ্গার খবর পেয়েছি। ওই এলাকার বেশ কিছু সেতু ভারী যানবাহন চলাচলের কারনে দুর্বল হয়ে গেছে। বুরুঙ্গা সেতু পরিদর্শনের জন্য লোক পাঠিয়েছি। ওই সেতুটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্পের আওয়াতায় দেয়া হয়েছে। অতিদ্রুত সংস্কার করে চলাচলের উপযোগি করা হবে।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit