মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ফখরুল সাহেবদের লজ্জা থাকা উচিত: নানক

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : শনিবার (৫ আগস্ট) শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অনুষ্ঠানে নানক বলেন, বিএনপি ও জামায়াত মানুষের মন জয় করতে না পেরে দৌড়াচ্ছে আন্তর্জাতিক মোড়লদের কাছে। কিন্তু ওই আন্তর্জাতিক মোড়লরা বিএনপিকে ক্ষমতায় আনতে পারবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘বিএনপি-জামায়াত এখন গণতন্ত্র, মানবাধিকার শেখায়। ফখরুল সাহেবদের লজ্জা থাকা উচিত। বিএনপি সেপ্টেম্বরে নাকি আমাদের পতন ঘটাবে। একের পর এক দফা দিয়ে এখন বলে এক দফা।’তিনি আহ্বান জানিয়ে বলেন, সব ষড়যন্ত্র বাদ দিয়ে ফখরুল সাহেব-গয়েশ্বর আপনারা নির্বাচনে আসুন। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, খুনিদের সন্তানরাও খুনি। খুনিদের সন্তানরাও এখনও খুনের রাজনীতি করে। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি মন্নাফী জানান, আগামী সোমবার (৭ আগস্ট) ১৪ দলের সমাবেশকে মহাসমাবেশে পরিণত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit