শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম

শেখ কামালের জন্মবার্ষিকীতে ‘দেশ যুব সগঠন সিলেট’র ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের বাগানে এ কর্মসূচী উদ্ধোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমান উল্লাহ।

দেশ য্বু সংগঠন সিলেট’র প্রতিষ্ঠাতা সভাপতি, যুব সংগঠক ও সিলেটে জনপ্রিয় অভিনয়শিল্পী মোঃ কামালের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, দেশ যুব সংগঠন সাধারণ সম্পাদক মোঃ লাহিন আহমদ, সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমুখ।

এদিকে শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমান উল্লাহ বলেন, দেশ যুব সংগঠন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সামাজিক কার্যকমের জন্য এই সংগঠনের ভূয়শী প্রশংসা করেন তিনি। আগামীতে এই সংগঠন সামাজিক কার্যক্রমে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit