সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, মাঝিসহ ১২ জেলে নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২১৮ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২৮ জন জীবিত উদ্ধার হলেও ১২ মাঝিমাল্লা এখনো নিখোঁজ রয়েছেন।

গত মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া পয়েন্টের দক্ষিণ-পশ্চিমে গভীর সাগরে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝিমাল্লাদের উদ্ধারে কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছেন।

সাগরে ডুবে যাওয়া এফবি আলী শাহ্-২ ট্রলারের স্বত্তাধিকারী মনির আহমদ জানান, ধলঘাট থেকে ট্রলারটি মাছ ধরার জন্য ১২ মাঝিমাল্লা নিয়ে গত শুক্রবার রাতে সাগরে যায়। মাছ ধরা শেষে আনোয়ারায় ফেরার পথে ট্রলারটি প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এরপর থেকে ট্রলারের সবাই নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে রয়েছেন মাঝি মো. মোখতার (৪২), রিয়াজ উদ্দিন (২২), মহিউদ্দিন (৩০), মো. আকতার (৪২), মো. ফরিদ (৪০), মো. আরজু (৩৮), মো. ওসমান (৩৫), মো. আরিফ (২৮), মো. আরাফাত (২০), মো. শাহীন (১৭), নুর মোহাম্মদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৩৮)। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা গ্রামে।

আনোয়ারার উপকূলীয় ইউনিয়ন রায়পুরের চেয়ারম্যান মো. আমিন শরীফ জানান, ইউনিয়নের ফকিরহাট, হাড়িয়াপাড়া ও ধলঘাট থেকে সাগরে মাছ ধরতে যাওয়া পাঁচটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসব ট্রলারে ৪০ জন মাঝিমাল্লা ছিলেন। তার মধ্যে ২৮ জন জেলে জীবিত অবস্থায় কূলে ফিরতে সক্ষম হন। তবে ধলঘাট মনির কোম্পানির একটি ট্রলারের ১২ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদের উদ্ধার করতে কোস্টগার্ডের জয়বাংলা ও কামরুজ্জামান জাহাজ দুটি তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি নৌ বাহিনীর সদস্যরাও উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit