আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের সৈকতে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।
এমআরএইচ-৯০ টাইপ্যান হেলিকপ্টারটি দুর্ঘটনায় কবলে পড়লে চার অস্ট্রেলিয়ান সেনা নিহত হন। ওই সেনারা একটি বহুজাতিক সেনা মহড়ায় অংশ নিয়েছিলেন।
দুর্ঘটনার পর থেকেই উদ্ধারকাজ চলছিল। ধ্বংসাবশেষের পর হেলিকপ্টারটির ককপিটও উদ্ধার করা হয়েছে।
এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। মহড়ার সময় তাসমান সাগরের হুইটসানডে দ্বীপের কাছে বিধ্বস্ত হয়েছিল হেলকপ্টারটি।
সূত্র: বিবিসি
কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:১০