রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বগুড়ার শেরপুরে বিএনপির ঝটিকা মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২২০ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দুদুকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে কারাদ- দেওয়া রায়ের প্রতিবাদে বগুড়ার শেরপুরে ঝটিকা মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। বুধবার (০২আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের রা হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরআগে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শফিকুল আলম তোতা, বিএনপি নেতা মাহবুবুল আলম হিরু, আব্দুল হাই সিদ্দিকী হেলাল, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজুর রহমান নিলু, যুবদল নেতা শাহাবুল করিম, আশরাফুদ্দৌলা মামুন প্রমুখ বক্তব্য রাখেন।

অপরদিকে একইদিন বিকেলে পৌর বিএনপির উদ্যোগেও অনুরুপ কর্মসূচি পালন করা হয়। দলের পৌর কমিটির সভাপতি স্বাধীন কুমার কু-ুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, বিএনপি নেতা শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, আমিনুল ইসলাম, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তারিকুল ইসলাম সম্রাট, আপেল মাহমুদ, ফরহাদ হোসেন প্রমূখ।

সভায় বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দেওয়া রায়কে সরকারের ফরমায়েশি রায় উল্লেখ করে বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। বিশেষ করে বিএনপির চলমান একদফা আন্দোলন দুর্বল করতেই হঠাৎ করে মামলাটির রায় দেওয়া হয়। কিন্তু কোনো ষড়যন্ত্রই তাদের পতন ঠেকাতে পারবে বলে দাবি করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit