শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট রনি সম্পাদক শুভ’র নাম ঘোষণা

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৪৮ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়েছে। অ্যাডভোকেট আরিফুজ্জামান রনিকে সভাপতি ও আরেফিন কায়সার শুভকে সাধারণ সম্পাদক করে সোমবার রাতে কেন্দ্রীয় কমিটি এ ঘোষণা দেয়।

স্বেচ্ছাসেবক লীগের সূত্রে জানা গেছে, দীর্ঘ আট বছর পর গত শনিবার জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম। সম্মেলনের দুইদিন পর সোমবার রাতে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক পত্রে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আরিফুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক পদে আরেফিন কায়সার শুভর নাম ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করারও নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ নভেম্বর নেত্রকোনা পাবলিক হল মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মারুফ হাসান খান অভ্রকে সভাপতি ও খায়রুল হাসান লিটুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে ২০১৯ সালের এপ্রিল মাসে ১০৩ সদস্য কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit