সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নোয়াখালীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায়, ১ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৭২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ডেঙ্গু টেস্টে অতিরিক্ত ফি আদায় করায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ আগস্ট ) দুপুর ১২টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো.কাউছার মিয়ার নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে জেলার শহর মাইজদী বাজারের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী। অভিযানে দেখা যায় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্য ৩০০ টাকা হলেও ৭৫০ টাকা আদায় করছে মাইজদী আধুনিক হাসপাতাল। এছাড়া ৪০০ টাকা সিবিসি টেস্ট নিচ্ছে ৭০০ টাকা।

পরে অতিরিক্ত ফি আদায়ের দায়ে ভোক্তা অধিকার আইনে মাইজদী আধুনিক হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো.শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি দল।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit