স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকে ফিফটি করে ম্যাচ জিতিয়েছিলেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় ম্যাচে বড়ো ইনিংস গড়তে পারেননি তিনি। দল জাফনা কিংসও জিততে পারেননি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৯ রান করেছিল থিসারা পেরেরার জাফনা কিংস। তৃতীয় ওভারে রহমানুল্লাহ গুরবাজ দলকে ২০ রানে রেখে বিদায় নেবার পর চারিথ আশালংকার সঙ্গে ৫৫ রানের জুটি গড়েছিলেন হৃদয়।
২০ বলে দুই বাউন্ডারিতে ২৪ রান করার পর ধনঞ্জয়া ডি সিলভার স্পিনে আউট হন তিনি। ১৭তম ওভারের প্রথম বলে দলকে ১০৭ রানে রেখে আউট হয়ে যান আশালংকাও ৫২ বলে ৫৬ রান করে। প্রথমবার খেলতে নামা ডেভিড মিলারও বড়ো ইনিংস গড়তে পারেননি। ১৮ বলে ১৪ রান করেই বিদায় নেন তিনি। থিসারা করেন মাত্র ৬।
জবাবে ৮ ওভারে ৭৬ রান তুলে দিয়ে জয়ের পথে নিয়ে যান দাম্বুলা অরার দুই ওপেনার আভিষ্কা ফার্নান্দো (৫২) ও কুশল মেন্ডিস (২৯)। কুশল পেরেরা ২২ বলে ৩৪ রান করে ৩.৪ ওভার আগেই ৮ উইকেটের জয় এনে দেন।
কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:১৮