মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ভারতের সঙ্গে কোনো বিরোধ নেই: বিএনপি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৮৩ Time View

ডেস্ক নিউজ : ২০১৩ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরে আসেন। এ সময় বিএনপির হরতাল কর্মসূচি চলছিল। প্রণব মুখার্জির সফরের সময়ও হরতাল চালু রাখে বিএনপি। তার সঙ্গে নির্ধারিত বৈঠকে খালেদা জিয়া যোগ না দেয়াসহ নানা কারণে বিএনপিকে ভারত আস্থায় না নেয়ার অন্যতম কারণ বলে মনে করা হয়।

সম্প্রতি অতীতের বিরোধিতা ভুলে আগামী নির্বাচন সামনে রেখে কূটনৈতিক সম্পর্ক ঝালাই করতে আগ্রহী হয়ে উঠেছে বিএনপি। ভারতের সঙ্গে সুসম্পর্ক করতেও আগ্রহী দলটি। দলের নেতারা বলছেন, ভারতের সঙ্গে কোনো বিরোধ নেই। আগামী নির্বাচনে দেশটিকে পাশে চায় তারা। বিএনপি নেতাদের আশা, অন্যান্য গণতান্ত্রিক দেশের চাওয়ার বাইরে যাবে না ভারত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বিএনপির সঙ্গে ভারতের কোনো দ্বন্দ্ব বা বিরোধ নেই। যেটা বাইরে প্রচার করা হয়, সেটা আওয়ামী লীগ তাদের রাজনৈতিক ফায়দা লুটের জন্য করে থাকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ভারতের নিজের স্টেটমেন্টে বলে যে, তারাও চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।
এদিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তৎপর পশ্চিমা দেশগুলোও। ক্ষমতাধর দেশগুলোর নানামুখী তোড়জোড়ের মধ্যেও দৃশ্যত নীরব ভারত। সে সুযোগটা কাজে লাগাতে চায় বিএনপি। অতীতের তিক্ততা ভুলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় দলটি। দূর করতে চায় দেশটির সঙ্গে আস্থাহীনতা।

এমন উদ্যোগ ২০১৮ সালের নির্বাচনের আগেও নিয়েছিল দলটি। কিন্তু নির্বাচনের পরপরই নেতারা ভারতবিরোধী বক্তব্য দিতে থাকেন। এবার আরেকটি নির্বাচন সামনে রেখে অতীতে ভারতবিরোধিতাকে পুঁজি করা বিএনপি বলছে,  ভারতের ভূ-রাজনৈতিক স্বার্থের জন্যই দেশের স্থিতিশীল সরকার প্রয়োজন। সে কারণে অন্যান্য গণতান্ত্রিক দেশের চাওয়ার বাইরে যাবে না ভারত।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, গণতান্ত্রিক দেশগুলো গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে কাজ করছে। তাদের বিরুদ্ধে ভারতের যাওয়ার কোনো সুযোগ নেই। 
ড. আব্দুল মঈন খান বলেন, ভারত কী করলে বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে যে ভারতের বন্ধু হওয়ার কথা সেটিকে তারা ফিরিয়ে আনতে পারে। এটি ভারতের দায়িত্ব। ভারত বিএনপির প্রতি পূর্ণ সমর্থন না জানালেও সরাসরি ক্ষমতাসীন দলের পক্ষে যেন অবস্থান না নেয়, এমন ন্যূনতম সম্পর্ক গড়ে তুলতে চান বলেও জানান বিএনপি নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit