রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ভারতে ক্রেনের নীচে চাপা পড়ে ১৬ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের থানেতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে ক্রেন দুর্ঘটনা ঘটেছে। নির্মাণস্থলে কর্মীদের মাথায় ভেঙে পড়লে ক্রেনের নীচে চাপা পড়ে অন্তত ১৬ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

এনডিটিভি বলছে, আজ মঙ্গলবার ভোরে থানে জেলার শাহাপুরের কাছে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ বলছে, ধসে পড়া ক্রেনের ভিতরে আরও পাঁচজন আটকা পড়েছে। শ্রমিকরা একটি গার্ডার লঞ্চিং মেশিন পরিচালনা করছিলেন যা বড় বড় ইস্পাতের বিম সরানোর কাজ করছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই একটি ক্রেন ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে। এদিকে, পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীসহ অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে গত ডিসেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কিউএনবি/অনিমা/০১  অগাস্ট ২০২৩,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit