শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

‘ভারতের টাকা-ক্ষমতা আছে, মনোভাব দুর্বল’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলুড়ে দলগুলোর মধ্যে ভারতের অবস্থান শীর্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে আধিপত্য বিস্তার থেকে শুরু করে অর্থের দিক থেকেও ভারতের ধারেকাছে নেই অন্য দলগুলো। কিন্তু গত একযুগ ধরে আইসিসির কোনো ইভেন্টে জয় পায়নি ভারত। যে কারণে হতাশা প্রকাশ করেছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। 

তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব সাধারণমানের পারফরম্যান্স করেছে ভারত। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে। তিনি আরও বলেন, গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেও আমাদের পারফরমেন্স অনেক দুর্বল। আমরা ইংল্যান্ডের মতো উত্তেজনাপূর্ণ দলও নই। আবার অস্ট্রেলিয়ার মতো ক্ষুরধার সম্পন্ন দল নই।

প্রসাদ বলেন, আমাদের কাছে অর্থ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা মধ্যমানের ক্রিকেটকে উদযাপন করে যাচ্ছি। অন্যান্য চ্যাম্পিয়ন দলগুলোর থেকে আমরা অনেক পেছনে পড়ে গেছি। প্রতিটি দল জেতার জন্যই খেলে। ভারত ও তাই করে; কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাব দুর্বল পারফরম্যান্সের পেছনে অনেকটা কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit