সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নোয়াখালীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন  

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৮৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে কিশোরী প্রেমিকা। সোমবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মালেক মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, সাত মাস আগে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আকাশের (১৯) সাথে একই ইউনিয়নর ৭নম্বর ওয়ার্ডের কিশোরীর (১৮) মুঠোফোনে আলাপের জের ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রেমিক আকাশ তাকে বিয়ে করবে বলে আশ্বাস দেয় এবং স্বর্ণ নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসতে বলে। সোমবার সকালে প্রেমিক আকাশের সাথে যোগাযোগ করে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে আসে। কিন্ত প্রেমিক মুঠোফোন বন্ধ করে গা ঢাকা দেয়। প্রেমিকের মুঠোফোন বন্ধ পেয়ে ওই কিশোরী দুপুরের দিকে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেড.এম. মহিউদ্দিন সোহাগ বলেন, বিষয়টি আমি শুনেছি।  তবে ভুক্তভোগী কোনো পরিবার আমার কাছে অভিযোগ করেনি।  কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, বিষয়টি জানা নেই।  এই বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।  

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit