মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

যশোরে পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ৩৩ নেতা কর্মী আটক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের বিভিন্ন উপজেলা থেকে ৩৩ নেতা কর্মীকে আটক করেছেন পুলিশ। শনিবার বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব নেতা কর্মীদের বাড়ি থেকে আটক করা হয়। রোববার (৩০ জুলাই) আটক নেতা-কর্মীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃতদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, চৌগাছায় ৭ জন, মনিরামপুর ৪ জন, শার্শা উপজেলায় ৫ জন, অভয়নগরে ৩ জন এবং বেনাপোল পোর্ট থানায় ৪ জন। আটককৃতদের স্বজনরা জানিয়েছেন কোনো অভিযোগ ছাড়াই অন্যায়ভাবে বাড়ি থেকে পুলিশ তাদের আটক করেছেন।

সংশ্লিষ্ট থানা সুত্রে জানা যায়, আসামীদের আদালতের মাধ্যমে রোববার (৩০ জুলাই) জেল হাজতে পাঠানো হয়েছে।যশোর জেলা জামায়াতের আমীর মাও. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তাকৃত নেত-কর্মীদের বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা ছিলোনা। তাদেরকে বিনা ওয়ারেন্টে হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে।

জামায়াতের শান্তিপুর্ণ কর্মসূচি বানচাল করার জন্য সরকারের আজ্ঞাবহ পুলিশ অতি উৎসাহি হয়ে নেতা কর্মীদের গ্রেফতার করছেন। এর পরিনাম ভালো হবেনা। নেতৃবৃন্দকে অন্যাভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit