মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

মাটিরাঙ্গাতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ও মৎস্য চাষীদের উপকরণ বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নিরাপদ মাছে ভরবো দেশ,স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুলাই ২০২৩ইং )সকালের দিকে  মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মৎস্য উপকরণ বিতরণ, মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সূদৃষ্টি চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা) সূদৃষ্টি চাকমা’ বক্তব্যে বলেন সকলে সার্বিক সহযোগিতায় আমরা সুশৃঙ্খলভাবে সপ্তাহব্যাপী মৎস সপ্তাহ কার্যক্রমটি সফলভাবে সম্পাদন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,বর্তমান সরকারের মৎস্যখাত একটি অন্যতম খাত।  এদেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে  প্রাকৃতিক জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তিনির্ভর কার্যক্রম গ্রহনের ফলে বাংলাদেশ আজ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ জানিয়ে তিনি আরো বলেন, সুস্থ-সবল ও মেধাসম্পন্ন জাতি গঠনে নিরাপদ আমিষের অবদান অনস্বীকার্য। 

মৎddস্য ও মৎস্যজাত দ্রব্য বাংলাদেশের অন্যতম রপ্তানি পণ্য। আন্তর্জাতিক ও দেশীয় বাজারে নিরাপদ এবং স্বাস্থ্যকর মৎস্য পণ্য নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার মৎস্য চাষীদের মাঝে মাছের উপকরণ তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit