শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ আটক ৯৬ বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম রংপুরে চার খুন: বাড়ি বিক্রি করে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল সিদ্ধার্থের বাবা-কাকার নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর দুই জনকে জীবিত উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস

শার্শায় জামায়াত শিবিরের ১৩ নেতা কর্মি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১০৩ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলায় এক দিনের ব্যবধানে জামায়াত ও শিবিরের ১৩ নেতা কর্মিকে আটক করেছে পুলিশ। তার মধ্যে ২৯ জুলাই রাতে বাজারের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ও মসজিদ থেকে এশার নামাজ পড়ে বের হওয়ার সময় ৮ জন ও ২৮ জুলাই রাতে একই ভাবে আরও ৫ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন জামায়াত নেতা বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দিন ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক মাওঃ মোহাম্মদ সফিউদ্দিন, শার্শা উপজেলা সিনিয়র মাদ্রাসার সুপার মাওঃ আণোয়ারুল কবীর, ডিহি গ্রামের মোঃ তৈমুর আলীর ছেলে জামায়াত নেতা টিপু সুলতান, গাতিপাড়া গ্রামের মোঃ লুৎফর রহমামনের ছেলে জামায়াত নেতা মিনারুল ইসলাম, রহমতপুর গ্রামের জামায়াত আলীর ছেলে জামায়াত নেত মোঃ রুহুল আমিন, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের কাওছার আলীর ছেলে জামায়াত নেতা আজিজুর রহমান, মৃত আজিজুর রহমান এর ছেলে আজাদুর রহমান, অপরদিকে ২৮ জুলাই আটক জামায়াত নেতা গাতিপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে আব্দুল হক, বলিদাদাহ গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক, পাকশি গ্রামের কামাল হোসেনের ছেলে রমজান আলী, গোড়পাড়া গ্রামের ইমাম মাহমুদুল হাসানের ছেলে শিবির নেতা সাকিবুল হাসান।

আটককৃতদের স্বজনেরা জানান, ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ও মসজিদ থেকে বের হওয়ার সময় তাদের আটক করেছে। স্বজনেরা আরও জানান আটককৃতদের নামে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় কোন মামলা নেই। অন্যায় ভাবে তাদেরকে আটক করা হয়েছে। গত ২৯ মে ২০২৩ সালে নাভারন দক্ষিন বুরুজবাগান গ্রামে নাশকতা মামলায় আটক দেখিয়ে আটককৃতদে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। যার মামলা নং ৩১, তাং ২৯/০৫/২৩। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানা পুলিশ বিনা কারনে শার্শা উপজেলার ১৩ জন জামায়াত ও শিবিরের নেতা কর্মিকে আটক করায় পুলিশের এই অন্যায় ,অনৈতিক ও মানবতা বিরোধী কাজের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক যশোর জেলা আমির মাওঃ আজিজুর রহমান। তিনি অবিলম্বে আটককৃতদের নিঃশর্তে মুক্তি দাবী করেছেন। মাওঃ আজিজুর রহমান বলেন জাতীয় নির্বচনকে সামনে রেখে সরকারের দেওয়া মুখের প্রতিশ্রুতিতে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হতে পাওে না। যে কারনে তিনি সংঘাত ও সন্ত্রাসের পথ পরিহার করে, পুলিশ দিয়ে হামলা, মিথ্যা মামালা দিয়ে নেতা কর্মিদের গ্রেফতার না করতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি সরকারকে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ও জনগনের মুক্তির জন্য একটি সুন্দর ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে সকলের সাথে এক হওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় দেশে খারাপ পরিস্থিতির জন্য সকল দায়ভার সরকাকেই নিতে হবে বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, আটককৃতদেও নামে নাশকরা করার অভিযোগ ছির। গোপন সংবাদেও ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit