মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বার্সা ছেড়ে পিএসজির পথে দেম্বেলে!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮৯ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপের ফুটবলে দল বদলের মৌসুম চলছে। লিওনেল মেসি, সার্জিও রামোসদের মতো তারকাকে হারানো পিএসজি এবার বড়সড় চমক দিতে যাচ্ছে। সংবাদমাধ্যমে খবর, বার্সেলোনা থেকে উসমান দেম্বেলেকে নিজেদের তাঁবুতে টানার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে প্যারিসের ক্লাবটি।

ইএসপিএন তাদের খবরে বলেছে, ২৬ বছর বয়সী দেম্বেলেকে দীর্ঘ মেয়াদের জন্য চায় পিএসজি। এমনকি সূত্রের বরাত দিয়ে তারা জানাচ্ছে, এরই মধ্যে ৫ বছরের চুক্তির জন্য সম্মত হয়েছেন দেম্বেলে। আরএমসি স্পোর্তও তাদের খবরে বলেছে, দেম্বেলে পিএসজিতে যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।

এই গ্রীষ্মে দেম্বেলের রিজিল ক্লজ ৫ কোটি ইউরোতে নেমে গেছে। কিন্তু আগামী মাসেই সেটা ১০ কোটিতে পৌঁছে যাবে। বার্সেলোনার কাছ থেকেও অবশ্য চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে দেম্বেলের কাছে। তবে পিএসজি আশা করছে তাদের প্রকল্পই বেশি আকৃষ্ট করবে ফরাসি ফরোয়ার্ডকে।

দুই পক্ষের আলোচনা এখন পর্যন্ত ইতিবাচকভাবেই এগোচ্ছে বলে খবর। ধারণা করা যাচ্ছে পিএসজির নতুন কোচ লুইস এনরিকে এ আলোচনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছেন। যাকে ফরাসি তারকার বড় ভক্ত বলা হয়। এদিকে বার্সেলোনা কোচ জাভিও দেম্বেলেকে নিজ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন এবং ধরে রাখতে চান তাকে। তবে বার্সেলোনার আর্থিক অবস্থা বেশ কিছুদিন ধরেই নাজুক। তাই বড় অঙ্কের ট্রান্সফার ফি পেলে দেম্বেলেকে ছাড়তে আপত্তি করার কথা নয় বার্সার।

২০১৭ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। সাড়ে ১০ কোটি ইউরোতে ক্যাম্প ন্যুতে আসার পর চোটের সঙ্গে বেশ কিছুটা সময় লড়াই করতে হয়েছে এই তারকাকে। এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ১৮৫ ম্যাচ ৪০ গোল করেছেন দেম্বেলে। লা লিগা জয়ের স্বাদ পেয়েছেন তিনবার।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit