মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

লন্ডনে দুই দিনের পর্যবেক্ষণে তামিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৫১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চোট নিয়ে ভুগছেন অনেকদিন থেকেই। সেটি যে বেশ গুরুতর, এতদিন স্পষ্ট হয়েছে। দেড় মাসের ছুটিতে এখন লন্ডনে ডাক্তার দেখাচ্ছেন তিনি। তার সঙ্গে আছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও।

বিসিবির পাঠানো এক বিবৃতিতে তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছেন তিনি। দেবাশীষ বলেন, ‘তামিম তার পিঠের চোটের জন্য একজন মেরুদণ্ড বিশেষজ্ঞকে দেখিয়েছেন। ব্যথা নিয়ন্ত্রণের জন্য তিনি একটি ইনজেকশনও নিয়েছেন। আগামী দুইদিন তামিম পর্যবেক্ষণে থাকবে ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে।’

ধারণা করা হচ্ছিল, তামিমের চোট থেকে সারতে প্রয়োজন হবে অস্ত্রোপচারের। তবে এখনই লাগছে না সেটি। এই উদ্বোধনী ব্যাটার ইনজেকশন নিয়েছেন। এতে যদি কাজ না হয়, তাহলে আরও দু’টি ইনজেকশন নেবেন। কোনো কিছুতেই কাজ না হলে তখন করাতে হবে অস্ত্রোপচার।  

তবে সবকিছুই নির্ভর করছে প্রথম ইনজেকশনের প্রতিক্রিয়ার ওপর। সেটির ভিত্তিতেই হবে পরবর্তী চিকিৎসা। চলতি সপ্তাহেই শুরু হওয়ার কথা রয়েছে এশিয়া ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প। শুরুটা হবে ঢাকাতেই। এরপর সিলেট ও চট্টগ্রামেও অনুশীলন করতে পারে দল। এই ক্যাম্পের শুরু থেকে যে তামিম থাকতে পারছেন না, সেটি একরকম নিশ্চিতই বলা যায়।  

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit