বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় এক রাতে তিনটি ট্রান্সফরমার চুরি কৃষক দিশেহারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩২২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছার ফসলের মাঠ থেকে একরাতে তিনটি সেচ মোটরের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দূবির্ত্তরা। এতে সেচ মোটর গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়ায় দিশেহারা কৃষকরা। চলতি আমন মৌসুমের শুরুতেই অনাবৃষ্টির কারণে কৃষকের ধান চাষে সেচই এক মাত্র ভরসা। ফলে একরাতে তিনটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় মহাচিন্তায় পড়েছেন ধান চাষীরা।বৃহ¯পতিবার গবীর রাতে (২৮ জুলাই) ঘটনাটি ঘটেছে উপজেলার পাতিবিলা ও হাজিপুর গ্রামে। এ ঘটনায় পল্লীবিদ্যুৎ সমিতির যশোর-১ চৌগাছা অফিসের এজিএম বাদী হয়ে মামলা করবেন বলে জানান।

জানা যায়, বৃহ¯পতিবার গভীর রাতে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির চৌগাছা জোনাল অফিসের আওতাধীন উপজেলার পাতিবিলা গ্রামের জয়নুল আবেদীনের ছেলে তবিবর রহমানের একটি, বকুল হোসেনর একটি ও হাজিপুর গ্রামের রায়হান উদ্দীনের একটি করে ১০ কেভি ধারণ ক্ষমতা স¤পন্ন মোট তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। শুক্রবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন।একদিকে ভরা মৌসুমে বৃষ্টির দেখা নেই। অন্যদিকে আমন মৌসমের শুরুতে ট্রান্সফরমার চুরির ঘটনায় আমনের চারা রোপন নিয়ে চাষীরা রীতিমত শঙ্কায় পড়ে গেছেন।

চৌগাছা জোনাল অফিসের এজিএম কম ইমতিয়াজ আহমেদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, তিনটি ট্রান্সফরমরা চুরি হয়েছে। এ ঘটনায় শনিবার ২৯ জুলাই চৌগাছা থানায় মামলা করা হবে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৩,/রাত ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit