সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

এবার জিপিএ-৫ পেল ১৮৩৫৭৮ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে একযোগে ফল প্রকাশিত হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে গণভবনে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এরপর বেলা ১১টায় সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংক্রান্ত প্রেস ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮০.৩৯ শতাংশ। এ ছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, সিলেটে ৭৬ দশমিক ০৬ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৮, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৪৯, রাজশাহী বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৯, কুমিল্লায় পাসের হার ৭৮.৪২, মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।

এ বছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
 ঘরে বসে ফলাফল জানবেন যেভাবে

বরাবরের মতো এবারও সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, এসএমএস এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।

 
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বলেছে, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।  
 

সে ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।
 

দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৩,/দুপুর ১২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit