বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৬০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোর পিবিআই অফিসে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজের পরদিন মনিরামপুরের দোদাড়িয়া মোড়ে রাস্তার পাশ থেকে আকতারুলের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার ১৩ দিনপর নিহত আকতারুলের মা রোকেয়া খাতুন বাদি হয়ে বুধবার আদালতে স্ত্রীসহ পাঁচ জনের নাম উল্লেখসহ হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ইমরান আহমেদ তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)কে নির্দেশ দিয়েছেন।

আর এ বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম। মামলার আসামিরা হলেন নিহতের স্ত্রী শামিমা ইয়াসমিন, শ্বাশুড়ি সুফিয়া বেগম, দুই শ্যালক আবুল কালাম আজাদ, আবদুস সালাম ও প্রতিবেশী যুবক সায়ফুল ইসলাম। নিহত আকতারুল ইসলাম(৩৫) ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের চাদআলী গোলদারের ছেলে।মামলার বাদি নিহতের মা রোকেয়া বেগম জানান, ২০২৮ সালের ৩ ডিসেম্বর তার ছেলে আকতারুল ইসলামের সাথে বিয়ে হয় মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের রুহুল আমিনের মেয়ে শামিমা নাসরিনের। তাদের ঘরে আড়াই বছরের একটা ছেলে সন্তান আছে। কিন্তু সংসারের বিভিন্ন বিষয়াদী নিয়ে তাদের স্বামীস্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। ফলে অভিমান করে স্ত্রী শামিমা নাসরিন গতবছর পিতার বাড়িতে চলে আসে। পরে আকতারুল শ্বশুরবাড়িতে গিয়ে বুঝিয়ে স্ত্রী সন্তানকে নিজ বাড়িতে নিয়ে যায়।

সর্বশেষ গত মার্চ মাসে ঝগড়ার একপর্যায়ে শামিমা নাসরিন স্বামীর বাড়ি থেকে পুনরায় পিতার বাড়িতে চলে আসে। শামিমা নাসরিনের পিতা রুহুল আমিন জানান, আকতারুল তার মেয়েকে কারনে অকারনে মারপিট করত। ফলে নাসরিনের মা সুফিয়া খাতুন বাদি হয়ে গত জুনমাসে আকতারুলসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে যশোরের পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। আকতারুলের চাচাতভাই ফারুক হোসেন জানান, ১২ জুলাই আকতারুল ও তার বড়ভাই নজরুল ইসলাম এবং দুলাভাই আবদুল আজিজ যশোর পিবিআই অফিসে যান হাজিরা দিতে। সেখান থেকে কাজ শেষে রাত নয়টার দিকে আকতারুল একা মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়।পরদিন ১৩ জুলাই ভোরবেলা পুলিশ মনিরামপুরের দিঘীরপাড় মোড়ে রাস্তার পাশ থেকে আকতারুলের মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবার অভিযোগ করেন আকতারুলের শ্বশুরবাড়ির লোকজন প্রতিশোধ নিতে পরিকল্পীত ভাবে তাকে অপহরনের পর হত্যা করে। মনিরামপুর থানার অফিসার ইনচাজ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশনা মেনে যথাযথভাবে প্রতিবেদন দাখিল করা হবে।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১০:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit