বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছায় গরীবপুর আদর্শ বিদ্যাপীঠে মা সমাবেশ অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২০০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গরীবপুর আদর্শ বিদ্যাপীঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (২৭ জুলাই) সকালে বিদ্যালয় চত্ত্বরে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দীন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের পরিচালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যশোর জেলা পরিষদের সদস্য শ্যায়লা জেসমিন, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিরাজুল ইসলাম, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান এস এম মোমিনুর রহমান, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, যুগ্ম-সাধারণ স¤পাদক তারিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম, কাউন্সিলর আনিচুর রহমান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, একজন শিক্ষিত মা হলে সন্তান অবশ্যই শিক্ষিত হবে। বিশেষ করে অভিভাবকদের সচেনতা একান্ত জরুরী। যে জাতি বেশী শিক্ষিত-সেই জাতি তত উন্নত। শিক্ষা জাতির মেরুদন্ড, তেমনি শিক্ষা ছাড়া জাতি প্রতিষ্ঠিত হতে পারে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। আজকের সন্তানরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই সন্তানরাই আগামীতে দেশকে নেতৃত্ব দিবে।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, স্বেচ্ছাসেবক লীগনেতা মেজবাহ উদ্দীন ইটু, আব্দুল হাকিম, বকুল হোসেন, পৌর কাউন্সিলর রুহুল আমিন, রোকনুজ্জামান সুমন, হারুন অর রশীদ, আসিফ আহমেদ, নয়ন আহমেদ, মেহেদী হাসান বাপ্পী, মারুফ হাসান, তাশিকুল ইসলাম, কবির হোসেন, লাভলুর রহমান,ছাত্রলীগ নেতা হাসান রেজা, এইচ এম ফিরোজসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগন, সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit