বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম

চৌগাছা কামিল মাদ্রাসায় দোয়ার অনুষ্ঠান

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৮৯ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা কামিল মাদ্রাসার আলিম ২০২৩ সালের পরীক্ষার্থীদের জন্য আলোচনা ও দোয়া মাহফিল করা হয়েছে। বৃহ¯পতিবার ২৭ জুলাই সকালে মাদ্রাসা হলরুমে এ আলোচনা ও দোয়ার অনুষ্ঠান করা হয়।এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তৃতা করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি জাহিদুর রহমান বকুল।

অধ্যাপক দিরাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আলাউদ্দীন, মাও. গোলাম মোরশেদ, প্রভাষক আব্দুর রহমান, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, অধ্যাপক কামরুজ্জামান ও রায়হান উদ্দীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রাষক কাশেদ আলী, রহিদুল ইসলাম খান, রেজাউল ইসলাম, ফকরুল ইসলাম, জামায়াত আলী, বিল্লাল হোসেন প্রমুখ।

ছাত্রদের মধ্যে আলিম পরীক্ষার্থী ইব্রহীম হোসেন ও দশম শ্রেণীর ছাত্র নাফিজ ইকবাল বক্তৃতা করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit