শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপকে পেল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের প্রিলিমিনারি রাউন্ডের বাছাই পর্বে প্রতিপক্ষ হিসেবে মালদ্বীপকে পেয়েছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সদর দপ্তরে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই ড্র। ফিফা র‌্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান ১৫৫তম। আর বাংলাদেশ রয়েছে ১৮৯তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে মালদ্বীপ ছিল এক নম্বর পটে। আর বাংলাদেশ দুই নম্বর পটে। ড্র শুরুর পর দ্বিতীয় প্রস্থেই প্রথম পট থেকে ওঠে মালদ্বীপের নাম। এরপর তাদের প্রতিপক্ষ হিসেবে আসে বাংলাদেশের নাম।এএফসি’র ৪৫টি সদস্য দেশ অংশ নিবে এই যৌথ বাছাইয়ে। তবে নিচের সারির ২০টি দলকে প্রাক-বাছাই পেরিয়ে আসতে হবে দ্বিতীয় পর্ব অর্থাৎ গ্রুপপর্বে।

প্রাক-বাছাই হবে দুই লেগে। ১২ অক্টোবর প্রথম লেগের ম্যাচটি বাংলাদেশকে খেলতে হবে মালদ্বীপের মাটিতে। এরপর ১৭ অক্টোবর দেশের মাটিতে হবে দ্বিতীয় লেগ। এই দুই লেগে জিতলেই মিলবে গ্রুপপর্বের টিকিট। মালদ্বীপ বাংলাদেশের জন্য চেনা প্রতিপক্ষ। সর্বশেষ দু’দলের দেখা হয়েছিল গত মাসে সাফ চ্যাম্পিয়নশিপে। মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনাল খেলার পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। আবারও সেই মালদ্বীপকেই গুরুত্বপূর্ণ প্রাক-বাছাইয়ে পেয়েছে বাংলাদেশ।

অতীতে মালদ্বীপকে বাংলাদেশ হেসে খেলে হারালেও সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপ দেশটি বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ। বিশেষ করে মালদ্বীপকে তাদের মাটিতে কখনই হারাতে পারেনি বাংলাদেশ। মালেতে গিয়ে চারটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর ফিফা প্রীতি ম্যাচে হারতে হয়েছিল ২-০ গোলে। তবে দু’দলের শেষ তিন ম্যাচের মুখোমুখি লড়াইয়ে আশাবাদী হতে পারেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। যার দুটিতেই যে জিতেছে বাংলাদেশ।

প্রাকবাছাই পেরিয়ে দ্বিতীয় পর্বে উঠলে বাংলাদেশ আরও ৬টি ম্যাচ পাবে। দ্বিতীয় রাউন্ডের সেই ড্রও অনুষ্ঠিত হয়েছে এদিন। ৩৬ দল নিয়ে হবে এ রাউন্ড। বাংলাদেশ কোয়ালিফাই করলে গ্রুপ-আইতে খেলবে। যেখানে তাদের সঙ্গী হবে অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও লেবানন। তবে প্রাক-বাছাইয়ে মালদ্বীপ বাঁধা পেরোতে না পারলে দীর্ঘ আন্তর্জাতিক নির্বাসনে যেতে হবে বাংলাদেশকে। তাই চেনা প্রতিপক্ষের বিপক্ষে অগ্নিপরীক্ষার প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে কাবরেরাকে।

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit